
অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাসিক ভাতা প্রদান
সেবা ফান্ডের মাধ্যমে নিঃস্ব, গরিব ও অসহায় ব্যক্তিবর্গের আর্থ-সামাজিক উন্নয়নে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, দুর্ঘটনা, সৎকার ইত্যাদি জরুরি প্রয়োজনে সংস্থার জন্মলগ্ন থেকেই সহায়তা করা হয়। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি হতে বাৎসরিক মুনাফার একটি অংশ এবং বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে অনুদান নিয়ে এই তহবিল গড়ে তোলা হয়েছে। নিম্নে সেবা ফান্ড হতে পরিচালিত কর্মসূচিসমূহের বিবরণ দেয়া হলো।
অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাসিক ভাতা প্রদান


একটি শিশুর কান্না মানুষকে যেভাবে ব্যথিত করে একজন বয়স্ক মানুষের অসহায়ত্ব ও আর্তনাত সেভাবে নাড়া দেয়না বলেই অনেক সময় সন্তানেরাই নিজ পিতামাতার যতœ নেয় না। আমাদের সমাজে অনেক দুস্থ ও অসহায় ব্যক্তি আছেন যারা অত্যন্ত কষ্টের মধ্যে খেয়ে-নাখেয়ে দিন পার করছেন। অসুখে-বিসুখে চরম কষ্টের মধ্যে তাঁদের দিন পার হচ্ছে। যাদের উপযুক্ত ছেলেমেয়ে নাই তাদের ক্ষেত্রে কষ্টের মাত্রা আরো বেশী। আমাদের প্রত্যেকের উচিত এদের জন্য সহযোগিতার হাত বাড়ানো। এই অনুভুতি থেকে আমাদের সংস্থা সমাজের দুস্থ ও অসহায় ব্যক্তিদের সাহায্যের জন্য ২০১২-২০১৩ সাল থেকে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাসিক ভাতা প্রদান কর্মসূচি গ্রহণ করেছে। এই ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে তিন মাস পরপর ২৪০০/- টাকা করে অনুদান প্রদান করা হয়। সমাজের দানশীল ব্যক্তিবর্গের সহায়তায় ভবিষ্যতে এই কর্মসূচি আরো সম্প্রসারণ করা হবে।
