মোঃ খাইরুল আলম

মোঃ খাইরুল আলম

প্রধান নির্বাহী’র বার্তা

অত্যন্ত আবেগ ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি আমাদের সেই শুরুর দিনগুলোর কথা।  ১৯৮৬ সালে মাত্র ১১ জন শিশু-কিশোরের স্বপ্ন, সাহস আর মানবসেবার অঙ্গীকার নিয়ে যে ছোট্ট যাত্রা শুরু হয়েছিল, আজ তা ধীরে ধীরে একটি বৃহৎ পরিবারে পরিণত হয়েছে। এই দীর্ঘ পথচলায় ছিল সংগ্রাম, সীমাবদ্ধতা ও অসংখ্য চ্যালেঞ্জ কিন্তু মানুষের মুখে হাঁসি ফোটানোর প্রত্যয় আর অবিচল মনোবল আমাদের থামাতে পারেনি। মানুষের ভালোবাসা নিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি।

‘মানবসেবা অভিযান’ সবসময় বিশ্বাস করে—মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। সেই বিশ্বাস থেকেই সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ক্ষুদ্রঋণের মাধ্যমে মানুষের আত্মমর্যাদা  বৃদ্ধি ও তাঁদের স্বাবলম্বি করে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে  রাজশাহীর মহিষবাথানে নিজস্ব  প্রধান কার্যালয় ভবন থেকে ১২টি শাখা এবং প্রায় ১০০ জন নিবেদিতপ্রাণ সহকর্মীর মাধ্যমে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।

এই ওয়েবসাইট আমাদের কাজ, স্বপ্ন ও মানবিক দায়বদ্ধতার একটি নতুন জানালা। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের সকল শুভানুধ্যায়ী, সম্মানিত সদস্য, দাতা ও সহযোদ্ধা, পিকেএসএফ, ব্যাংকসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান, সমাজসেবা অধিদপ্তর, এমআরএসহ সকল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান-যাদের ভালোবাসা, আস্থা এবং সহযোগিতা ছাড়া এই পথচলা কখনো সম্ভব হতো না।

আমরা বিশ্বাস রাখি, একদিন ‘মানবসেবা অভিযান’-এর সেবার আলো বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে এবং এই সংস্থাটি আর্তমানবতার সেবায় একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে—ইনশাআল্লাহ।

সবার দোয়া, ভালোবাসা ও আন্তরিকতা কামনা করছি।

 

মোঃ খাইরুল আলম

প্রধান নির্বাহী

মানব সেবা অভিযান

মানব সেবা অভিযান

অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগনের সচেতনতা বৃদ্ধি করে আয় বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করার পেছনে বেসরকারি সংস্থার ভূমিকা অপরিসীম। ‘মানব সেবা অভিযান’ এরূপ একটি স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়নমূলক সংস্থা।

প্রধান কার্যালয়

blank

মহিষবাথান, রাজশাহী কাোর্ট, রাজপাড়া, রাজশাহী

অফিস সময়

blank

রবিবার - বৃহস্পতিবার সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০

টেলিফোন

blank

+৮৮০ ২৫৮৮ ৮৫১১১৩
+৮৮০ ১৩১৬ ২৮৬৩৩৯

ই-মেইল

blank

msobdorg@gmail.com
info@msobdorg

সাবস্ক্রইব নিউজলেটার

আরও প্রয়োজনে

আমাদের সম্পর্কে

যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।