‘মানব সেবা অভিযান’ সংস্থার নিয়মিত সেবা কার্যক্রমের অংশ (ভাঙ্গুড়া, পাবনা শাখা)

blank

‘মানব সেবা অভিযান ‘ সংস্থার নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে আজ ২২ সেপ্টেম্বর-২০২৫ তারিখ ভাঙ্গুড়া (পাবনা) শাখায় সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ , ৩জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে মাসিক ভাতা, ১জন শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষা ঋণ প্রদান এবং ১০০ জন সদস্যর মাঝে ২টি করে মোট ২০০টি ফলদ গাছ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ পরিষদের সদস্য- প্রফেসর মোঃ সারওয়ার জাহান, স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ খাইরুল আলম- প্রধান নির্বাহী। আরো উপস্থিত ছিলেন জনাব গোলাম মাওলা-সাবেক চেয়ারম্যান, সমাজসেবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সংস্থার এলাকা ব্যবস্থাপক-জনাব মুহাঃ তাজেমুল হক, শাখা ব্যবস্থাপকসহ ভাঙ্গুড়া শাখার কর্মীবৃন্দ ও সদস্যগণ। সম্মানিত অতিথিগণ সংক্ষিপ্ত বক্তব্যে সংস্থার সেবামূলক কাজের ভূয়সি প্রশংসা করে অত্র এলাকায় কাজ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচির পাশাপাশি সেবামূলক কার্যক্রম আরো বিস্তার ঘটবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।