বার্ষিক প্রতিবেদন ২০২৪-২০২৫

বার্ষিক প্রতিবেদন ২০২৪-২০২৫ মানব সেবা অভিযান একটি স্বেচ্ছাসেবাী আর্থ-সামাজিক উন্নয়মূলক সংস্থা। এই সংস্থা ১৯৮৬ সালে ১১জন শিশু ও কিশোরের মাত্র ১১ টাকা সঞ্চয় নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৯৯ সালে সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন নিয় মূলত: দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে অতি ক্ষুদ্র পরিসরে সংস্থাটি বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করে।এই সংস্থা শুরু থেকেই আর্থিক লেনদেন ছাড়াও সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসে একবার করে দলীয় সভা করা হয়। সভায় ছেলে-মেয়েদের লেখা-পড়া, স্বাস্থ্য ও পুষ্টি,পয়ঃপ্রণালী,আয়করী প্রকল্প গ্রহণ,ক্ষুদ্র ব্যবসা গ্রহণে মহিলা সদস্যদের উৎসাহ প্রদান ইত্যাদি বিষয়সমূহ নিয়ে নিয়মিত আলোচনা করা হয়। এভাবে ধীরে ধীরে সংস্থার কার্যক্রম বৃদ্ধি পেতে থাকে।বাংলাদেশ সরকারের বিধিবিধান মোতাবেক ২৯ অক্টোবর ২০০৮ সালে সংস্থা নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষে (Microcredit Regulatory Autority-MRA) সনদ পায়। বর্তমানে MRA-এর নীতিমালা মোতাবেক সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।দলভিক্তিক আর্থিক কর্মকান্ডের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি,সদস্যদের জীবনমানের উন্নতি ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আমাদের সংস্থা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
